জগন্নাথপুরে মদসহ যুবক গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে রাত্রিকালে টহলরত থানা পুলিশ এক যুবককে মদসহ গ্রেফতার করেছে। রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে টহলরত পুলিশ পৌর এলাকার ভবের বাজার থেকে মিটন মিয়া (১৮) নামে এক যুবককে আটক করে। এ সময় তার দেহ তল্লাসি করে ৫ বোতল ভারতীয় অফির্সাস চয়েজ মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত যুবক বিশ্বনাথ থানার নয়া সৎপুর গ্রামের আফিজ আলীর পুত্র।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।