জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মন্দিরের সৌর বিদ্যুতের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ২০১৩ সালে উপজেলার কলকলিয়া
ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের তৎসময়ের মহিলা ইউপি সদস্য রিতা রানী দেব এর নিকট থেকে তিন বাতির সৌর বিদ্যুৎ মোল্লারগাঁও শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের জন্য বরাদ্দ নেন মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা মিণ্টু চন্দ্র শীল। কিন্তু তিনি সৌরবিদ্যুৎ মন্দিরে না বসিয়ে অন্যত্র বিক্রি করে দেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


