জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে মসজিদের গেট ভাঙনকালে গুলিবর্ষণের ঘটনায় জগন্নাথপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আকবুল হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।
প্রসঙ্গত, পূর্ব বুধরাইল গ্রামে হারুন মিয়া ও একই এলাকার তারিফ উল্লার মধ্যে গ্রামের মসজিদের গেট নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তারিফ উল্লার ছেলে আকবুল হোসেনের নেতৃত্বে অস্ত্রধারী ভারাটিয়া সন্ত্রাসীরা মসজিদের গেট ভাঙার কাজ শুরু করলে প্রতিপক্ষের লোকজন প্রতিহত করার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। গেট ভাঙায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা ৪ জন শ্রমিককে আটক করে শুক্রবারে সকালে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় হারুন মিয়ার ভাতিজা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
- আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পুরস্কার প্রদান
- কৃষক লীগের আহবায়ক ও সদস্য সচিবকে বিভিন্ন মহলের অভিনন্দন


