আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পুরস্কার প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আন্ত: কলেজ সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষার  পুরস্কার, সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মো. আব্দুল আলীর সভাপতিত্বে ও প্রভাষক মসিউর রহমান ও আবু সাইদ’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা দেওয়ান জয়নুল জাকেরীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়ক মেজর মাহফুজুর রহমান সবুজ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছরুয়ার আলম, উপজেলা জাপা সভাপতি আব্দুর রহমান, উপজেলা আ,লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, জানি গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদ, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মঈনুল হক কলেজের অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।