পাগলা হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ব্যপক, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাগলা হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের কক্ষে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। বিদ্যালয়ের অভিভাবকদের প্রত্যেক্ষ ভোটে বিজয়ী হন ব্যবসায়ী বিমল কুমার দাস ও বর্তমান সদস্য সৈয়দুল হক।
জানা যায়, পাগলা হাইস্কুুল এন্ড কলেজের মোট   অভিভাবক ভোটার সংখ্যা ১৫শ ৪৯ জন। এ নির্বাচনে ভোট পড়েছে ৯শ ৮৯টি। বিমল কুমার দাস পেয়েছেন ৬শ ৬২টি ভোট এবং ২য় স্থান অধিকারকারী সৈয়দুল হক পেয়েছেন ৪শ ৪৫টি ভোট।