জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় মুুক্তিযোদ্ধাদের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মুক্তিযোদ্ধা রনজিত দাস, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, শিক্ষক সালিক মিয়া, জুয়েল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু কয়েছ প্রমুখ।