জগন্নাথপুরে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনি। সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র আলোকিত হয়ে উঠতে পারে। আমরা সবাই যদি সরকারের পাশাপাশি শিক্ষার উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে পারি তাহলে  শিক্ষাক্ষেত্রে এক বৈপবিক পরিবর্তন ঘটনো সম্ভব্য। সোমবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ১০তম মেধা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুপুরে ১২ টায় সংঘের সভাপতি নোমান  
আহমদ কেনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুয়েল মিয়ার পরিচালনায় পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, প্রধান শিক্ষক নজীর উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কে,এম জামাল, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া, সাবেক সভাপতি আব্দুল মুবিন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র, ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
পাটলী যুব সংঘের সভাপতি নোমান আহমদ কেনান জানান, এ বছর উপজেলা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে  নগদ অর্থ, সনদ পত্র, ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।