জগন্নাথপুরে মেয়র পদে চার প্রার্থীরই মনোনয়ন বৈধ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে দাখিলকৃত চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার প্রার্র্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন। চার প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী সদ্য
প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান।
আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।