জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির পাহাড়াদারকে বেঁধে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালকাংরসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। রবিবার গভীর রাতে উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতইল গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতরা বাড়ির পাহাড়াদারকে বেঁধে একটি ঘরে তালাবদ্ধ করে, বাসার কলাপসিবল গেইটের তালা ভেঙে বসতঘরে প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
লন্ডন প্রবাসী
আলাউদ্দিন মিয়ার আত্মীয় জুবেদ আলী লখন জানান, ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ১টি র্স্মাট টেলিভিশন, ৫টি মুঠোফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।


