যুব মহিলা লীগের পাল্টা বিবৃতি

যুব মহিলা লীগের বিভিন্ন শাখার আহবায়ক কমিটি গঠন নিয়ে জেলা কমিটির আহবায়ক সানজিদা নাসরিন ডিনা ডায়নার বিবৃতির পর সোমবার পাল্টা বিবৃতি দিয়েছেন জেলা যুব মহিলা লীগের দুই যুগ্ম আহবায়ক সেলিনা বেগম ও রাখী দে চৌধুরী রুনা।
পাল্টা বিবৃতিতে যুগ্ম আহবায়ক সেলিনা বেগম ও রাখী দে চৌধুরী রুনা বলেন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে অর্থের বিনিময়ে অরাজনৈতিক আওয়ামী বিরোধী মহিলাদের দিয়ে একক সিদ্ধান্তে যেসব কমিটি অনুমোদন করা হয়েছে তা জেলা যুব মহিলা লীগের নিকট গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সাপেক্ষ এবং অনুমোদন
ছাড়া কোন কমিটি অনুমোদন না দেয়ার জন্য অনুরোধ জানিয়ে সানজিদা নাসরিন ডিনা ডায়নার বিবৃতিতে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।  (প্রেস বিজ্ঞপ্তি)