জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মামার বাড়ি বেড়াতে এসে ৫ বছরের এক শিশু ইটাখলা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার রাতে শিশুর লাশ পাওয়া গেছে।
জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের হলফ গ্রামের কামাল মিয়ার শিশু পুত্র সাদিকুর রহমান বাবা মায়ের সাথে শনিবার নানার বাড়ি বেড়াতে আসেন। রবিবার দুপুরে বাড়ির পাশে ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খুঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। দীর্ঘ প্রচেষ্টার পরও শিশুটির লাশ উদ্ধার করতে পারেনি। সোমবার রাতে দোস্তপুর এলাকায় শিশুটির লাশ ভেসে উঠে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফন করেন।


