জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকায় পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছে। শনিবার দুপুরে এঘটনাটি ঘটেছে পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে।
স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে হঠাৎ করে একটি শিয়াল এলাকায় ঢুকে নিশি কুমার দাস (৭০) কে কামড়াতে থাকে। এসময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এসময় শিয়ালের কামড়ে শিশু প্রকাশ দাস (৫), বৃদ্ধ নিশি কুমার দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫).বরিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রতি রানী (৩০) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্¦িপক গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


