দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, আফতর আলী, ডা.গুপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি গুরুদাস দে, সিরাজুল ইসলাম, টুটুল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, , সিরাজ মিয়া, মইনুল, নুর উদ্দিন, আমিনুল হক, রিংকু রায়, মরল দাাস,দিলিপ দাস, সেন্টু মুদক, ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, বিকাশ দাস, জলক দাস প্রমুখ।


