জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে গত সোমবার রাতে সংঘটিত সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সুরুজ মিয়ার পক্ষের নোমান আহমদ বাদী হয়ে উস্তার গণিকে প্রধান আসামী করে ৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যদিকে, উস্তার গণির পক্ষের সুন্দর আলী বাদী হয়ে আব্দুল হাফিজকে প্রধান আসামী করে ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সুরুজ আলী ও উস্তার গণির পক্ষের সংর্ঘষের ঘটনায় গুলিবদ্ধসহ ছয় জন আহত হয়েছেন। এরমধ্যে দু’জনকে সিলেট ওসমানিতে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করে।