জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, শনিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল হাসিম ও একই গ্রামের ফারুক মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১০ জন আহত হন। এর মধ্যে আব্দুল করিম, রাজা মিয়া, গৌছ মিয়া ও দবির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত      বশির মিয়া, ফারুক মিয়া, মোহন মিয়া, গনি মিয়া, আবরু মিয়া, আব্দুল কদ্দুছ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।