জগন্নাথপুরে সংঘর্ষ ঠেকাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ ঠেকাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জামালপুর গ্রামের শানু মিয়াগং ও শহিদ মিয়াগংদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এছাড়া প্রায় সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘর্ষের প্রস্তুতির সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩টি ঢাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, অভিযানের সময় কোন পুরুষ না পাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।