জগন্নাথপুরে সংর্ঘষে আহত ১৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষের আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  
এলাকাবাসী জানান,  ওই গ্রামের আসলাম উদ্দিনের কিছু হাঁস একই গ্রামের মাধব মিয়ার জমিতে বুধবার সকালে ছাড়া হলে এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাঁকাটি হয়। এরই জের ধরে  সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন । এতে  উভয় পক্ষে ১৫ জন আহত হন। আহতদের কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর-অর-রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়নি।