জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

১ মে স্ব-বেতনে ছুটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বিকালে সংগঠনের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশ মিলিত হয়।
সংগঠনের       সভাপতি মইনুল হক রনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সভাপতি বাদল সরকার, এনডিএফ জেলা শাখার সম্পাদক সাইফুল আলম ছদরুল, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সদস্য মুহিত মিয়া, বিল্পব সেন, কাজল দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন।  বাংলাদেশেরও সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। মে দিবসে ছুটি প্রদানের জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। দূর্ভাগ্যজনক হলেও সত্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরবতা পালন করে আসছেন।