জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আক্কাস মিয়া (৪৮)। তিনি উপজেলার পাইলগাও ইউনিয়নের সাতা আলাগদি গ্রামের মৃত আরিফ উল্লার পুত্র। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো   
হয়েছে।
জগন্নাথপুর থানার এএসআই কাইমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার গভীর রাতে সাজাপ্রাপ্ত আসামী আক্কাস মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।