স্টাফ রিপোর্টার
৫ জুয়াখোর ও এক মদখোরকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জ সদর থানা পুলিশ ওই দ-প্রাপ্তদের আটক করে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত পৃথকভাবে কারাদ- প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলো, শহরের তেঘরিয়া লম্বাহাটির মৃত বাদশা মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন (৪৫)। তাকে মদ খাওয়ার অপরাধে এক বছরের কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া জুয়া খেলার অপরাধে গৌরারং ইউনিয়নের ভাটিশাপেলা গ্রামের মো. ময়না মিয়ার ছেলে কুতুব উদ্দিন (২০), রুহুল আমিনের ছেলে শাহ আলম (২০), জগন্নাথপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আকিল মিয়া (২২), ইসলামগঞ্জ গ্রামের চান্দ আলীর ছেলে সোহেল মিয়া (২৮) ও বেড়াজালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জমির হোসেন (২৭) কে ৭দিন করে কারাদ- প্রদান করা হয়েছেন।
সদর থানার পুলিশ জানায়, এসআই প্রদীপ কুমার আচার্য শহরের তেঘরিয়ার জয়নাল আবেদীনকে বৃহস্পতিবার ভোর রাতে তার বাড়ি এলাকা থেকে মদ খাওয়ার সময় আটক করে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের একটি ঘর থেকে জুয়া খেলার সময় এসআই পবিত্র কুমার সিংহ, এসআই লুৎফুর রহমান ও এএসআই ইমতিয়াজ সরকার ওই জুয়াখোরদের আটক করে। আটককৃত সবাইকে শুক্রবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে পৃথকভাবে কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তদের বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরাধিদের আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক কারাদ-ের বিষয়ে সতত্যা নিশ্চিত করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।


