জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিরগাও গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। তাকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক কায়েমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে জমশেদ মিয়ার পুত্র আবু বক্কর (২৭) কে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক কায়েমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।


