জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গৌছ মিয়াকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এস. আই সাইফুল ইসলামের নেতৃত্বে
 একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ওয়ারিছ আলীর পুত্র গৌছকে গ্রেফতার করে।
থানার এসআই সাইফুল ইসলাম জানান, ধৃত আসামী ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি প্রতারণা মামলায় আদালত তাকে ৬ বছর কারাদ- প্রদান করেন এবং দক্ষিণ সুনামগঞ্জ থানার অপর আরেকটি একটি প্রতারণা মামলায় আদালত তাকে  ৪ বছরের কারাদ- প্রদান করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।