মনির উদ্দিন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গ্রামের অবসরপ্রাপ্ত উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মো. মনির উদ্দিন (৭৪) মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে    
 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না… রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার আছরের নামাজের পর ইস্তেমা মাঠে জানাযা শেষে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।