জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী সাবিনা সুলতানা হালিমা জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিয়ম সভা করেছেন। তিনি সোমবার তার নিজ ইউনিয়ন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিনিধির সঙ্গে মনবিনিময় সভায় মিলিত হন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রার্থী সাবিনা সুলতানা হালিমা, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য শান্তনা ইসলাম লাকি, যুবলীগ নেতা ফয়জুর রহমান প্রমুখ। পরে তিনি জগন্নাথপুর পৌরসভায় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেছেন। এরপূর্বে তিনি দরগাপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন।
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (৮)
- দ. সুনামগঞ্জে জাহাঙ্গীর আলমের মতবিনিময়


