সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন

সু.খবর রিপোর্ট

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সামাজিক দূরত্ব রেখে চলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোল চিহ্ন এঁকে দিয়েছে প্রশাসন । সবাইকে দূরত্ব মেনে চলার গুরুত্ব ও উদ্ধুদ্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে । শনিবার দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন পয়েন্টের ফার্মেসী এবং নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে জনসাধারণের অবস্থান চিহ্নিত কার্যক্রমে শুরু করছে ব্র্যাক।
চিহ্নিত কার্যক্রমে অংশগ্রহণ করেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.সহিদুর রহমান , ওসি(অপারেশন) মঞ্জুর মোর্শেদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ, টিবি কন্ট্রোল প্রোগ্রাম অমর চন্দ্র সরকার, সেক্টর স্পেশালিষ্ট (বিডিইউ) নির্মল কান্তি দাস প্রমুখ।

জগন্নাথপুর
জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুরে সামাজিক দূরুত্ব বজায় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে জগন্নাথপুর আর্টস্কুলের সহযোগিতায় জগন্নাথপুর বাজার ও কলকলিয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে সাদা চক পাউডার দিয়ে গোল চিহ্ন দেয়া হয়। এছাড়াও এসময় মাস্কহীন অসহায় ও দরিদ্রদের মাস্ক দেয়া হয়েছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সচেতনায় পারে করোনা প্রতিরোধ করতে। সেলক্ষে জসাধারন কে সচেতন করতে আমরা সর্বদা মাঠে কাজ করছি।