জগন্নাথপুরে অফিস
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জগন্নাথপুরে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তদারকি করেছে। নিবার বিকেল তিনটার দিকে নির্বৈহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো: ইয়াসির আরাকানের নেতৃত্ব এবং লেফটেনেন্ট মেহেদির নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্যদের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা সদরে, ভবেরবাজার ও মিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানকালে মিরপুর বাজারে একটি কাপড়ের দোকান খোলা রাখার দিয়ে ওই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানার করা হয়েছে। এছাড়া এই সব বাজারে সেনা সদস্যরা মাস্ক বিতরণ করেছেন। এছাড়াও জনসচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে আমরা নিরলসভাবে কাজ করছি। আমাদের সেনা সদস্যেরা আমাদের কে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বৈহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরর আইনশৃঙ্খলা বাহিনীকে এখন থেকে আমাদের সেনা সদস্যেরা সহযোগিতা করবেন।


