তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশুত্রুতার জের ধরে যুবক খুন ও সংঘর্ষে ৪জন আহত হওয়ার ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা দায়েন করেছেন নিহতর বড় ভাই নেকবর নবী হোসেন সিকদার। শনিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের ইছুবপুর গ্রামের লায়েছ সিকদারের ছেলে হাবিবুর সিকদারকে প্রধান আসামী করে তাহিরপুর থানায় হত্যা মামলা করেন তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পিছনের জলার হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ইছুবপুর গ্রামের লেম্বু সিকদারের ছেলে কালাম সিকদারের পথরোধ করে পূর্বশুত্রুতার জের ধরে গালমন্দ শুরু করে একই গ্রামের লায়েছ সিকদারের ছেলে মনির সিকদার (২৮) ও হাবিবুর সিকদারের ছেলে রাজু সিকদার (২০)। বাকবিতন্ডার মধ্যেই লায়েছ সিকদারের ছেলে হাবিবুর ও তার সঙ্গীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কালামের উপর এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে নিহত হানিফ ও তার ভাই কবির ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেদড়ক মারপিট করে আহত করে। গুরুতর আহত অবস্থায় হানিফকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জররী বিভাগেই তার মৃত্যু হয়। হানিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ হাবিবুরসহ তার আতœীয় স্বজনরা পালিয়ে যায়। নিহত হানিফ সিকদারের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার রাতে ইছবপুর গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশী চেষ্টা অব্যহত রয়েছে।


