জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকায় একটি ইজিবাইক সকড় দুর্ঘটনায় পতিত হয়ে সড়ক থেকে ছিটকে খালের খাদে পড়েছে। শনিবার বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর পৌর শহর থেকে ছেড়ে যাত্রী শূন্য ব্যাটারি চালিত একটি ইজিবাইক উপজেলার চিলাউড়া যাওয়ার পথে বৈঠাখালি ব্রিজ থেকে নামার সময় হঠাৎ চালক
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের চালক আলী হোসেন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


