জগন্নাথপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী আরফিক উল্লাহ (৫০)  কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে  কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল ও তপন দেব’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাও কদমতলা গ্রাম থেকে তানিয়া হত্যা মামলার পলাতক   আসামী আরফিক উল্লাহ (৫০) কে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত তরই উল্লার পুত্র।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, ২০১৪ সালে পাইলগাও কদমতলা গ্রামে সংগঠিত তানিয়া হত্যা মামলার পলাতক আসামী ছিলেন আরফিক উল্লা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।