শাহনূর আলমের মৃত্যুতে আলোচনা ও দোয়া

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর আলমের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বুধবার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা    
কর্মকর্তা মো. ছরুয়ার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. গোলাপ মিয়া, বালিজুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গাীর হোসাইন, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আব্দুল বাছিত, মেরুয়াখলা ফাজিল মাদরাসার মৌ. ফজলুর রহমান, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, উপজেলা ছাত্রলীগ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
উল্লেখ্য, মরহুম শাহনূর আলম  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘ ২৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন খতিব মৌ. তাজুল ইসলাম।