জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের বাড়ী জগন্নাথপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আর্মড ব্যাটালিয়নের একদল পুলিশ গ্রেফতার করেছে। বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সিলেটের লালাবাজার পুলিশ ফাড়ির ওসি (তদন্ত) আকরাম আলীর নেতৃত্বে আর্মড ব্যাটালিয়নের একদল পুলিশ বাড়ী জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র আবদুল আহাদকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিকেলে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।


