জগন্নাথপুরে ১০ জুয়ারি গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জুয়ার আসরে অভিযান চালিয়ে জগন্নাথপুরে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার খাশিলা গ্রামের অর্জুন দাস (৫৬), সন্টু দাস (৪০), কবিরপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), হবিবপুর এলাকার আবুল হোসেন (৬০), শিপন মিয়া (৩৪), জগন্নাথপুর এলাকার তপুর মিয়া (৪৫), আবুল মিয়া (৩৪), রোজন মিয়া (৪০), ইকড়ছই এলাকার শাফিজ মিয়া, আসামপুরের রুপা মিয়া (৩৮)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার গভীর রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত বাড়িতে জুয়ার আসর বসে। খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়ার আসর থেকে এক লাখ ৪৫ হাজার ৮৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।