জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে থানা পুলিশ কর্তৃক জুয়ার আসর থেকে ১৫ জন জুয়াড়িকে আটক করার পর মুচলেখার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতরা হলেন, বাহার মিয়া, রজব আলী, শাহের আহমদ, জিতু মিয়া, সুজন মিয়া, আব্দুল বারিক, রফিকুল ইসলাম, আব্দুল করিম, মবু মিয়া, নোমান উল্লা, মাসুক মিয়া, শানুর মিয়া, জিয়াউল ইসলাম, সুজাত মিয়া ও লাল মিয়া। শনিবার তাদেরকে মুচলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজার থেকে শুক্রবার গভীর রাতে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করে।
থানার এসআই সাইফুল আলম জানান, রাত আড়াই টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ জনকে আটক করেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, অনুমতি ছাড়া অকশন ব্রিজ খেলার প্রতিযোগিতার আয়োজন করার অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করে। পরে মুচলেখার মাধ্যমে তাদেরকে ছেড়ে হয়েছে।


