জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর শহর থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মদ্যপায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ইকড়ছই এলাকার মৃত আছকন্দর আলীর পুত্র রুবেল মিয়া (২২), একই এলাকার মৃত আজিম উল্লাহ পুত্র গয়াস মিয়া (৩৫) ও বাসুদের বাড়ির বাসিন্দা অরবিন্দু দাসের পুত্র অরূপ দাস (২৫)। তাদেরকে মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানান, সোমবার গভীর রাতে জগন্নাথপুর পৌরসভার পিছনের একটি কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে থানার এসআই আব্দুল কাদিরের নেতৃত্ব একদল পুলিশ গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


