জামালগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি গ্রামে থেকে ভারতীয় মদ সহ একজন কে আটক করা হয়েছে। আটককৃতের নাম সুরবালা (৩৫)। সে জয়হরি সরকারের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার বিকালে জামালগঞ্জ উপজেলা বেহেলী ইউনিয়নের মদনাকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় জামালগঞ্জ থানা পুলিশ। এসময় সুরবালা (৩৫) বাড়ি থেকে ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ তাকে আটক করা হয়। এ নিয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা   হয়েছে। মামলা নং ৪।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।