জগন্ন্থাপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ। শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পৌরশহরের হবিবনগর এলাকা থেকে মৃত সুরুজ মিয়ার পুত্র ইব্রাহিম আলী কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। একই রাতে থানার এএসআই আফছার ও তপন দেবের যৌথ নেতৃত্বে পুলিশের অপর একটি দল জগন্নাথপুর গ্রামের সুনাফর আলীর পুত্র গয়াস মিয়া (৪৫) কে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ গ্রেফতার করেছে।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্য হারুনুর-অর-রশিদ চৌধুরী জানান, চলমান মাদক বিরোধী অভিযানে তাদেরকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা থেকে ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় পশ্চিম পাগলা ইউনিয়নের উত্তর কাদিপুর গ্রামের শরীফ মিয়ার বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজন পুলিশের তাড়া খেয়ে মহাসিং নদী সাঁতরে পালিয়ে যায়। আটককৃতরা হলেন উত্তর কাদিপুর গ্রামের মৃত. ইদ্রিস আলীর ছেলে শরীফ মিয়া (৪৫), মৃত. মনর উদ্দিনের ছেলে আবু বক্কর (৩০) ও রায়পুর গ্রামের সুরুজ আলীর ছেলে রুয়েল মিয়া (২০)।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন মাদকসেবীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ‘আমাদের থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’


