জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুরে লকডাউন বাস্তবায়নে সভা

সু.খবর রিপোর্ট
আজ বুধবার থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ^ম্ভরপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪-২১এপ্রিল সাত দিনব্যাপী লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারি, বেসরকারি সকল অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। বোর ধান কাটার প্রয়োজনে কৃষি শ্রমিক, যন্ত্রপাতি, পরিবহনসহ কাজ করার সুবিধা থাকবে। নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। তিন ফুট দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে।
জগন্নাথপুর
দুপুরে রাধারমন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌর মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, পাটলী ইউনিয়ন পরিষদো চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন প্রমুখ।