জগন্নাথপুর ডিগ্রী কলেজে দুই ছাত্রের উপর হামলা- ক্লাস বর্জন শিক্ষার্থীদের

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার থেকে অনিদিষ্টকালের জন্য এ কর্মসুচী পালিত হচ্ছে।  
জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা জানান, গত শনিবার ডিগ্রী কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্র নাবিল আহমদ ও রনিরাজের উপর স্থানীয় হাসপাতাল পয়েন্টে জাকির হোসেন ও  মাসুমের নেতৃত্বে বহিরাগত একদল বখাটে হামলা চালিয়ে তাদেরকে মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম জানান, বহিরাহতরা অন্যায়ভাবে     
 আমাদের কলেজের দুই ছাত্রের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এই অন্যায়ের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।
আরেক শিক্ষার্থী আদিল হাসান জানান, যতদিন পর্যন্ত দোষিদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার করা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর নুর জানান, বিষয়টি নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।