স্টাফ রিপোর্টার
‘সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তি আমাদের অধিকার’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর কর্মকতা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রাপ্তির লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভার সামনে কর্মবিরতি পালন করেন তারা।
পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুর মিয়ার পরিচালনায় কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, পৌরসভার সচিব মো. শামছুদ্দিন, সিলেট বিভাগের সার্ভিস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌরসভার কর্মচারী শুক্লা রায় চৌধুরী, জ্যোতিলাল সরকার, বজলুল হক, সন্তোষ কুমার দাস, সেলিম উদ্দিন প্রমুখ।
এদিকে একই দাবিতে জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি চলে। কর্মবিরতি চলাকালে পৌর সচিব ও জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায়ে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া, কর আদায়কারী রশিদ আলী, বাজার শাখার বিমল বণিক, পৌর কর্মচারী আব্দুস সালাম, পিপলু চন্দ্র সরকার, রনজিৎ শীল, রুবি দেব, পুলক রায়, রফিক মিয়া, কমলা শর্মা, আইনুল হক প্রমুখ।
- জগন্নাথপুর ডিগ্রী কলেজে দুই ছাত্রের উপর হামলা- ক্লাস বর্জন শিক্ষার্থীদের
- দুদকের আসামীদের পিআইসিতে না রাখার দাবি


