জগন্নাথপুরে খুলেছে হোটেল-রেস্টুরেন্ট

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের হোটেল-রেস্টুরেন্ট খুলেছেন ব্যবসায়ীরা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রশাসনের নির্দেশনায় গত প্রায় সাড়ে তিন মাস ধরে জগন্নাথপুর বাজারের হোটেল-রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৩ মার্চে সন্ধ্যা থেকে স্থানীয় প্রশাসনের নির্দেশে প্রবাসী অধ্যুষিক জগন্নাথপুরে লকডাউনের শুরু হয়। রমজানের মাঝামাঝি দেশজুড়ে লকডাউন সীমিত হলেও জগন্নাথপুর বাজারে হোটেল রেস্টুরেন্টের দোকানগুলো বন্ধ ছিল। সম্প্রতি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট খোলা রাখা যাবে সরকারী এমন নির্দেশনার পর জগন্নাথপুর উপজেলায় সেই পুরনো চিত্র ফিরে আসে। রবিবার জগন্নাথপুর বাজারে অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্টে কার্যক্রম পরিচালনা করতে হবে ব্যবসায়ীদের। আমরা বাজার তদারকি করব।