জগন্নাথপুর অফিস
শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুর বাজার বণিক সমিতির নিবার্চন সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচনে সভাপতি পদে আফসর উদ্দিন ভূইয়া চেয়ার প্রতীকে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান ঘড়ি প্রতীকে ৯৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ভূঁইয়া আনারস প্রতীকে ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক তাজউদ্দিন আহমদ ফুটবল প্রতীকে ২১২ ভোট পেয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন আনর ডাব প্রতীকে ২২০
ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল হক হরিণ প্রতীকে ২১০ ভোট পেয়েছেন।
সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪৬৪টি। কাস্টিং হয়েছে ৪৩৫ টি ভোট।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির নির্বাচন কমিশনার ডা. আব্দুল আহাদ জানান, সুষ্ঠু সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে আফসর উদ্দিন, সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ভূ^ইয়া ও যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক কর্মকর্তাদের প্রশিক্ষণ
- বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


