বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গত ২ দিনে বিভিন্ন হাট বাজার থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার উপজেলার ধনপুর ইউনিয়নের চৌরাস্তা মুজিব বাজারের ব্যবসায়ী আবুল কাশেমকে ২০ হাজার ও চিনাকান্দি বাজারের ব্যবসায়ী রহিম মিয়ার কাছ থেকে ১০ হাজার      
টাকা ও সোমবার মথুরকান্দি বাজারের মতিন মিয়াকে ৫ হাজার ও চিনাকান্দি বাজারের শহীদুল্লার কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।