বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মো.সুলেমান তাং ও আয়েশা আক্তার।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ফসল হারা কৃষকদের সহযোগিতার এগিয়ে আসার আহবান 
জানান।
এছাড়াও সভায় পাউবোর অসাধু কর্মকর্তা,পিআইসি ও ঠিকাদারদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও উপজেলার কৃষকদের আগামী ১ বছর পর্যন্ত ওএমএস-বিজিডি’র মাধ্যমে  খাদ্য সামগ্রী বিতরণ, কৃষি উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ সহ সহজশর্তে কৃষিঋণ ব্যবস্থা, হাওর এলাকার সকল নদীগুলো খনন ও স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ এবং দুর্গত হাওর এলাকা ঘোষণার দাবি জানান।