সু.খবর রিপোর্ট
ছাতকে ৩টি ডিলারের মাধ্যমে খোলাবাজারে ওএমএস’র চাল বিক্রি করা হয়েছে। সোমবার সকালে ১৫ টাকা কেজি দরে ওএসএস’র চাল বিক্রি আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
সাবিনা ইয়াসমিন। শহরভিত্তিক কামাল মিয়া, বাবুল রায় ও ইকবাল হোসেনের ডিলারশীপের মাধ্যমে প্রত্যেককে সর্বোচ্চ ৫ কেজি করে বিক্রি করা হয়। শহরের পুরাতন কাষ্টম রোড ও পান হাটা এলাকায় ডিলাররা মাসব্যাপী প্রতিদিন ২শ’ জন গ্রাহকের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করবেন।
জামালগঞ্জ
জামালগঞ্জে ওএমএস কর্মসূচীর আওতায় খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আ. মুকিত চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, ওসি এলএসডি অসীম কুমার তালুকদার, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, দলীয় নেতা মোশাররফ হোসেন, রিয়াজ উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।


