মিজান চৌধুরীর বাসায় হামলায় নিন্দা জানালেন কলিম উদ্দিন মিলন

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের বাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি এই ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের         
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডববৃতিতে নিন্দা জানান, ছাতক উপজেলা আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহী, দোয়ারাবাজার উপজেলা আহবায়ক শামছুল হক, যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি