জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে সোমবার দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪০০ টাকা জরিমানা আদায় করেছে। দোকান দুটি হলো হাসান ভেরাইটিজ ষ্টোর ও মিসির আলী ষ্টোর। এরমধ্যে হাসান ভেরাইটিজ ষ্টোরকে ১২০০টাকা ও মিসির আলী স্টোরকে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও দোকান দু’টি থেকে প্রায় ১০ হাজার টাকার মালামাল ধ্বংস করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে এ দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরির্দশক লতিফুল বারী, জগন্নাথপুর থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে ভেজাল খাদ্য দ্রব্যের ওপর অভিযান চালানো হয়েছে। সোমবার দু’টি দোকানে অভিযান চালিয়ে ভেজাল খাদ্য সামগ্রী প্রায় ১০ হাজার টাকার মালামাল নষ্ট করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


