জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় এক পথচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে ওই সড়কের দাড়াখাই-কোন্দালানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আশক আলী। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুনামগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে জগন্নাথপুর উপজেলা সদরের
উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ও সুনামগঞ্জগামী লেগুনার মধ্যে সংঘর্ষের ঘটনায় পথচারী আশক আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।
জগন্নাথপুর বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


