তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় মেয়াদমূল্যহীন প্যাকেটজাত খাদ্যপণ্য প্রস্তুুত ও টেক্সটাইল কালার ব্যবহারের জন্য আব্দুল্লাহ বেকারীকে ১২ হাজার, মেয়াদমূল্য হীন পণ্য রাখায় একতা স্টোরকে ৪ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভৈরব ট্রেডার্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা ও তাহিরপুর (বাদাঘাট ক্যাম্প) থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি
- বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান
- জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাস চাপায় পথচারির মৃত্যু


