জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি

ধূর্জটি কুমার বসুকে সহ-সভাপতি ও বিজয় তালুকদার (বিজু) কে সাধারণ সম্পাদক মনোনীত করে শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসক শেখ রফিকুল           
ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় তালুকদারের পরিচালনায় সভায় সর্বসম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, সুভাস রায়, বিকাশ চৌধুরী ভানু, অ্যাড.স্বপন কুমার দাস রায়, অজয় ভট্টাচার্য্য, ভোলানাথ রায়, প্রমোদ বনিক, অধির রায়, ৪নং ওয়ার্ড কাউন্সিলার চঞ্চল কুমার লৌহ, বিজন রায়, জয়ন্ত রায়, ব্রজলাল বনিক, কাজল দেব, নৃপেন্দ্র বনিক, রবিন্দ্র বনিক, বিকাশ কান্তি দে, জগদীশ বনিক, হরিপদ বনিক, করুনাময় দে, অরুন দেব, বকুল তালুকদার, প্রদীপ দাস, যতীন্দ্র বনিক, জয় কুমার দাস, সরোজ চক্রবর্তী প্রমুখ।  সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নতুন মন্দিরের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন এবং ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের বেদখলীয় জায়গা উদ্ধারের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)