বিশ্বম্ভরপুরে বোরো ফসল রক্ষায় দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর ইমাম মোয়াজ্জিম পরিষদের আয়োজনে বৈশাখী ফসল সুরক্ষায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাও. আবুল কাসেম।
মাও. আব্দুল বাছিত ও মাও. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ   হারুনুর রশিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মাও. নূর আহমদ, মাও. আমির, কারী নূর উদ্দিন, মাও. সেলিম আহমদ প্রমুখ। আলোচনা সভার পর বোর ফসল সুরক্ষার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করা হয়।